• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • ঝালকাঠি

সাত দিনেই উঠে গেল মহাসড়কের কার্পেটিং, জনদুর্ভোগ চরমে

ঝালকাঠি প্রতিনিধি
  ১১ জুলাই ২০২৬, ১৭:৪১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি দেশ টিভি
ছবি দেশ টিভি

খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি-রাজাপুর অংশে মাত্র সাত দিনের টানা বৃষ্টিতেই উঠে যাচ্ছে পিচঢালা কার্পেটিং। সড়কের বিভিন্ন স্থানে শতাধিক ছোট-বড় গর্ত সৃষ্টি হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং শুরু হয়েছে চরম জনদুর্ভোগ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সড়কের বিভিন্ন জায়গায় পিচ উঠে যাওয়ায় ছোট, বড় ও মাঝারি ধরনের খানাখন্দের সৃষ্টি হয়েছে। গত সাত দিনের টানা বৃষ্টিতে এসব খানাখন্দে পানি জমে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। প্রতিদিন এ সড়ক ব্যবহারকারী স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়ছেন। ভাঙা অংশগুলোতে ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচল করায় প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনার ঘটনাও ঘটছে।

সরেজমিনে দেখা গেছে, রাজাপুর উপজেলার বাগড়ি বাজার এলাকা থেকে শুরু করে ঝালকাঠির বরিশাল প্রান্তের কালিজিরা ব্রিজ পর্যন্ত ২৬ দশমিক ৫ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন মোটরসাইকেল ও ইজিবাইক চালকরা।

ওই রুটের বাসচালক কবির সিকদার, নাসির হাওলাদার ও আরিফ হোসেন জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর দ্রুত সময়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে হচ্ছে। গত বছর বর্ষা মৌসুমে সড়কটি চরম বেহাল দশায় পরিণত হয়েছিল। পরে শুকনো মৌসুমে কোটি টাকা ব্যয়ে কার্পেটিং কাজ করা হয়। কিন্তু মাত্র সাত দিনের বৃষ্টিতেই সড়কটিতে আবার গর্ত হতে শুরু করেছে। এতে যানবাহন চলাচলে বেগ পেতে হচ্ছে। হুটহাট গাড়ির যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। খানাখন্দ থাকায় সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে চলাচল করছে তিন চাকার ছোট যানবাহনগুলো।

স্থানীয় মোটরসাইকেল আরোহী হামিদ, রিয়াজ ও সাব্বির জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সড়কে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। অনেক সময় এসব গর্ত দূর থেকে চোখে পড়ে না। ফলে এ রুটে নতুন কোনো চালক এলেই দুর্ঘটনার মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

ইজিবাইক চালক হাবিব, রহমান ও কাদের জানান, সড়কে ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে রাতে খানাখন্দে গাড়ির চাকা আটকে যায়। স্বাভাবিকভাবে গাড়ি চালানো যায় না।

স্থানীয় বাসিন্দা রফিক, অন্তর, মাহিম বলেন, বৃষ্টি শুরু হতে না হতেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কে অসংখ্য ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। এ অবস্থায় দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ প্রয়োজন। খানাখন্দ থাকায় যানবাহনের কর্দমাক্ত পানি ছিটকে রাস্তা দিয়ে চলাচলকারী শিক্ষার্থীসহ অন্যান্য পথচারীরাও ভোগান্তিতে পড়ছেন।

আরও পড়ুন

সীমান্তে বিজিবির অভিযান, ৩ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার

মাদারীপু‌র থানা থেকে পালিয়ে যাওয়া নারী আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে কৃষকদের গাছের চারা ও প্রতিবন্ধীদের দোকানসহ ঘর বিতরণ

সড়ক ও জনপথ (সওজ) সূত্রে জানা গেছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এটি। সড়কটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় সড়কের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এতে যাত্রী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ বিষয়ে ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আল-আমীন বলেন, ‘রাজাপুর-ভাণ্ডারিয়া সীমান্তের কানুদাসকাঠি থেকে রাজাপুরের উত্তর পিংড়ি পর্যন্ত ১৮ কিলোমিটার সড়কে কার্পেটিং করা হয়েছিল। কানুদাসকাঠি থেকে রাজাপুর পর্যন্ত কোথাও কোনো সমস্যা হয়নি। কিন্তু রাজাপুর থেকে উত্তর পিংড়ি পর্যন্ত সড়কের পাশে গরু বিচরণ করায় গোবর রাস্তার ওপর যে প্রভাব ফেলেছে, তা বৃষ্টিতে দৃশ্যমান হয়েছে। আর গাবখান ব্রিজের ওপর যে গর্ত হচ্ছে, ওটা পুরোনো সমস্যা। বৃষ্টি কমলে সংস্কার করে সমাধান করা হবে।’

কেএম

  • ঝালকাঠি
  • মহাসড়ক
  • জনদুর্ভোগ
এ সম্পর্কিত আরও খবর
সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা যাচাইয়ে প্রস্তাবিত স্থান পরিদর্শন
সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা যাচাইয়ে প্রস্তাবিত স্থান পরিদর্শন
মেঘ দেখলেই প্রতিবেশীর ঘরে আশ্রয়, ভাঙাচোরা ঘরে মানবেতর জীবন ডালিম বেগমের
মেঘ দেখলেই প্রতিবেশীর ঘরে আশ্রয়, ভাঙাচোরা ঘরে মানবেতর জীবন ডালিম বেগমের
দাম্পত্য কলহের জেরে মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ, উদ্ধার মা ও শিশু
দাম্পত্য কলহের জেরে মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ, উদ্ধার মা ও শিশু
যোগদানের পরই উধাও, ১১৩ দিন পর বদলির কাগজ হাতে হাসপাতালে চিকিৎসক
যোগদানের পরই উধাও, ১১৩ দিন পর বদলির কাগজ হাতে হাসপাতালে চিকিৎসক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।